সারওয়ার চৌধুরী: ডক্টর, শিক্ষক, ব্যবসায়ী, রেসিং ড্রাইভার

ডা. সারওয়ার হুসাইন চৌধুরী—একদিকে ডক্টর, শিক্ষক ও ব্যবসায়ী, অন্যদিকে একজন নিবেদিতপ্রাণ পেট্রোলহেড ও রেসিং ড্রাইভার। নিজ উদ্যোগে প্রশিক্ষণ নেওয়া এই পেট্রোলহেড ছোটবেলা থেকেই Formula 1-এর ভক্ত। বাংলাদেশের মতো দেশে, যেখানে প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণের সুযোগ কিংবা একটি সাধারণ রেসিং ট্র্যাক পর্যন্ত নেই, সেখানে সীমিত সামর্থ্য আর নিজস্ব উদ্যোগকে পুঁজি করেই তিনি গড়ে তুলেছেন তাঁর রেসিং ক্যারিয়ার।দেশের Rallycross-এর চাম্পিওন হবার পাশাপাশি আন্তর্জাতিক Gymkhana প্রতিযোগিতায়ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পডিয়াম অর্জন করেছেন তিনি। Automobile Association of Bangladesh (AAB)-এর নির্বাচিত প্রতিনিধি হিসেবে ২০২৬ সালের Asia Pacific Motorsports Championship-এ অংশ নেওয়ার প্রস্তুতি, দেশের মোটরস্পোর্টসের সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ নিয়ে তাঁর সঙ্গে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম আমরা। 

  • ২৫০ কোটি টাকায় বিক্রি হতে পারে এই Ferrari F50

    যুক্তরাষ্ট্রে ১৯৯৭ সালের একটি Ferrari F50 নিলামে উঠতে যাচ্ছে, নিলামের আগে যার সম্ভাব্য দাম ধরা হয়েছে ২ কোটি ডলারের বেশি, অর্থাৎ প্রায় ২৫০ কোটি টাকারও বেশি।

  • আইয়ুব বাচ্চুর সেই ‘৯৯ Altezza

    বাংলাদেশে গাড়ির প্রতি গভীর ভালোবাসা রয়েছে, এমন তারকার সংখ্যা খুবই অল্প। সালমান শাহ্ এবং তাঁর ডানাওলা Toyota Sera-র কথা আমরা সবাই জানি। তবে সংগীতজগতে ছিল এমন এক লেজেণ্ড যার গাড়ির প্রতি ভালোবাসা ছিল তাঁর রুপালী গিটারের সমতুল্য।

  • তাইওয়ানের বৈদ্যুতিক গাড়ী “ধার” নিচ্ছে Mitsubishi

    একসময় র‍্যালি রেসিং দানব আর দুর্ধর্ষ অফ-রোডার তৈরির তৈরি জন্য বিশ্বজুড়ে কিংবদন্তী ছিল Mitsubishi। এখন একটি বৈদ্যুতিক SUV-এর জন্য তাইওয়ানের সাহায্য নিচ্ছে জাপানি প্রতিষ্ঠানটি।